সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত সিইসি
ঢাকা অফিস :
প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৪:৫৩ পিএম
gramerkagoj

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সংকটগুলো রাজপথে মীমাংসা করার বিষয় নয়। বিষয়টি আমরা বলেছি, উনারাও (মার্কিন রাষ্ট্রদূত) বিশ্বাস করেন যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। মঙ্গলবার (০১ আগস্ট) নির্বাচন ভবনে নির্বাচন সংক্রান্ত এক বৈঠক শেষে এমন কথা জানান সিইসি। তিনি বলেন, অক্টোবরে তাদের (যুক্তরাষ্ট্রের) প্রি এসেসমেন্ট টিম আসবে। তারা আরপিও সংশোধনের বিষয়ে জানতে চেয়েছেন। রাষ্ট্রদূত পিটার ডি হাসও দেখেছেন, শুনেছেন যে আরপিও সংশোধনে আমাদের ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে। তবে কীভাবে এটা বাড়ানো হয়েছে আমরা তার কাছে বিষয়টি ব্যাখ্যা করেছি।সিইসি বলেন, পিটার হাস জানতে পেরেছেন, শুনেছেন যে- এখানকার মোর ভাইব্রেন্ট পলিটিকাল পার্টিকে নিবন্ধন দেওয়া হয়নি। যাদের নিবন্ধন দেওয়া হয়েছে তারা ওইভাবে ভাইব্রেন্ট নয়। এর জবাবে আমরা বলেছি- রাজনৈতিক দলের নিবন্ধন দিতে গেলে বিধিমালা অনুযায়ী যে ধরনের ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, আমরা সেগুলো স্ট্রিকলি ফলো করেছি। এইজন্য অনেক দল নিবন্ধন পায়নি। মাত্র দু’টি দল নিবন্ধন পেতে পারে। তারা উপজেলা ও জেলা পর্যায়ের ক্রাইটারিয়াগুলো পূরণ করেছে। অনুমতি দেবেন। আমরাও কেন্দ্রীয়ভাবে বিষয়টি পর্যালোচনা করে অবহিত করব।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সংকটগুলো রাজপথে মীমাংসা করার বিষয় নয়। বিষয়টি আমরা বলেছি, উনারাও (মার্কিন রাষ্ট্রদূত) বিশ্বাস করেন যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। করব।