বুধবার, জানুয়ারী ৩, ২০২৪
আমাদের সম্পর্কে

বিজ্ঞাপন

পাঠকের জন্য প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে বস্তুনিষ্ঠ ও প্রাসঙ্গিক কনটেন্ট পরিবেশন করার লক্ষ্য নিয়ে আজকের পত্রিকা ২৭ জুন, ২০২১ তারিখে যাত্রা শুরু করে। প্রকাশের মাত্র তিন মাসের মধ্যে আজকের পত্রিকা দেশের তৃতীয় সর্বাধিক প্রচারিত দৈনিক হয়ে উঠেছে, যা বাংলাদেশের প্রিন্ট নিউজ মিডিয়ার ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা।

‘সারা দেশের স্থানীয় দৈনিক’ স্লোগান নিয়ে দেশের সব জেলা এবং অধিকাংশ উপজেলায় অবস্থিত সংবাদকর্মী নিয়ে আমরা বাংলাদেশের আনাচ-কানাচের খবর তুলে ধরছি প্রতিদিন, কনটেন্টের সংখ্যা ও বিষয়বৈচিত্র্যে যা দেশের অন্য যেকোনো সংবাদমাধ্যমের তুলনায় ভিন্ন।

নতুন ধরনের পৃষ্ঠাসজ্জা ও ভিন্ন ভিন্ন পাঠক শ্রেণির জন্য ভিন্ন ভিন্ন কনটেন্ট দিয়ে আজকের পত্রিকা এমনভাবে সাজানো হয়েছে, যেন এটি পরিবারের সবার পত্রিকা হয়ে উঠতে পারে। তাই এক পত্রিকার মাধ্যমে বিভিন্ন বয়স, আর্থসামাজিক শ্রেণি ও পেশার পাঠকের কাছে পৌঁছানো যায় সহজেই। উপরন্তু, আজকের পত্রিকার স্থানীয় সংস্করণের মাধ্যমে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বিভিন্ন এলাকার সুনির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে যেকোনো পণ্য, সেবা বা ব্র্যান্ডকে তুলে ধরার অনন্য সুযোগ থাকছে বিজ্ঞাপনদাতাদের জন্য।

🔝